জামিন হলো না, জেলে থেকেই লড়বেন মিলন - 24 Ghanta Bangla News
Home

জামিন হলো না, জেলে থেকেই লড়বেন মিলন

Spread the love

এই সময়, কাঁথি: কংগ্রেসের আশঙ্কাই সত্যি হলো!

আপাতত জামিন না মেলায় জেলে থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে লড়তে হবে তাদের প্রার্থী মিলন প্রধানকে। বুধবার তাঁকে কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। নন্দীগ্রামে ভোট ৬ অক্টোবর।

খেজুরি থানার একটি মামলায় এ দিন কাঁথি আদালতে হাজির করানো হয়েছিল মিলনকে। সেই মামলাতেই এই নির্দেশ। এর পাশাপাশি নন্দীগ্রাম থানার একটি মামলায় মিলনকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত। বাকি কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *