September 24, 2026 - 24 Ghanta Bangla News
Home

Free Medical Treatment: একদম ফ্রি-তে রোগী দেখবেন ডাক্তাররা! বাংলায় চালু নতুন পরিষেবা, কারা পাবেন সুযোগ? | Pursura MLA Biman Ghosh started free medical treatment in Hooghly

চালু বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা Image Credit: Tv9 Bangla গোঘাট: ক্ষমতায় আসার পর একের পর এক জনকল্যাণমূলক কাজ করে চলেছে রাজ্যের বিজেপি সরকার। বিভিন্ন প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার নিজের গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে ‘জনকল্যাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ (Biman Ghosh)। বুধবার […]

Home

ভবিষ্যৎ কর্মসূচির রূপায়ণই লক্ষ্য, শুরু চিন্তন শিবির

এই সময়, নয়াদিল্লি: সতীর্থ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের ‘চিন্তন শিবির’ শুরু হল বুধবার৷ এই চিন্তন শিবিরের প্রধান অ্যাজেন্ডা পর্যালোচনা, সংস্কার এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপায়ণ৷ তৃতীয় মোদী সরকারের কার্যকালে যে সব উন্নয়নমুখী কেন্দ্রীয় প্রকল্প শুরু হয়েছে, সেগুলির পর্যালোচনা করার পাশাপাশি কোন কোন প্রকল্পে সংস্কার প্রয়োজন, সেই বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের দিকনির্দেশও করবেন প্রধানমন্ত্রী।

Home

‘হাত’ ধরা, নাকি থার্ড ফ্রন্ট? জল মাপছেন অখিলেশ

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ৪০৩ বিধানসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশের ভোটযুদ্ধের জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে প্রভাবশালী সব ক’টি রাজনৈতিক দল৷ এরই মধ্যে সামনে প্রকাশ্যে আসন বণ্টন নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)–এর আকচা আকচি! সূত্রের খবর, যে ভাবে এখন থেকেই নিজেদের পছন্দের আসনের জন্য সপা নেতৃত্বের সঙ্গে […]

Home

অসুস্থতার ‘ঢাল’, হাইকোর্টের নির্দেশে ডাক্তার নিয়ে গিয়ে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার

অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকায় বুধবার প্রশ্ন তুলেছিল আদালত। রাজ্যের কৌঁসুলি অজিত মিশ্র রিপোর্ট দিয়ে আদালতে জানান, পুলিশ যত বারই ধরতে গিয়েছে, তত বারই অসুস্থ হয়ে হয় হাসপাতাল বা বাড়িতে শয্যাশায়ী দেখা গিয়েছে অভিযুক্তকে। ফলে গ্রেপ্তারির পরে যদি কিছু হয়ে যায়, সেই আশঙ্কায় আর ধরেনি পুলিশ। ​ঘটনা হুগলির চুঁচুড়ার। অভিযুক্ত পার্থসারথি ঘোষ এক তরুণীর […]

Home

স্বীকৃতির অপেক্ষায় তিনশো বিএড কলেজ, সতর্ক করল বিশ্ববিদ্যালয়

এই পরিস্থিতিতেই বিএড শিক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায়ে কড়া পদক্ষেপের কথা জানাল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বুধবারের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে অনুমোদিত এবং নতুন অনুমোদনের অপেক্ষায় থাকা কলেজগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কলেজের অনুমোদন ন্যাশনাল কাউন্সিল‍ ফর টিচার্স এডুকেশন (এনসিটিই)–এর নির্দেশিকা এবং প্রতিষ্ঠানের পরিকাঠামোগত যোগ্যতার উপরে ভিত্তি করেই দেওয়া […]

Home

Xiaomi 18 Pro ও Pro Max লঞ্চ, ৮,৫০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় বড় চমক

চিনে নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ হিসেবে লঞ্চ হল Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max। নতুন সিরিজে পারফরম্যান্সের পাশাপাশি ক্যামেরা, ব্যাটারি এবং প্রাইভেসি ফিচারেও বড় আপগ্রেড এনেছে শাওমি। দুই ফোনেই রয়েছে 2nm প্রসেসে তৈরি নতুন Snapdragon 8 Elite Gen 6 সিরিজের চিপসেট। এর মধ্যে Xiaomi 18 Pro Max-এ ব্যবহার করা হয়েছে আরও শক্তিশালী […]

Home

বিশেষ ভাবে সক্ষম সাবালক ছেলের খরচ দেবে বাবাই, নির্দেশ হাইকোর্টের

আদালতের আরও পর্যবেক্ষণ, বিশেষ ভাবে সক্ষম এক প্রাপ্তবয়স্ককে শুধুমাত্র প্রক্রিয়াগত আপত্তির কারণে বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যায় না। সেই প্রাপ্তবয়স্ক সন্তানের অধিকার রক্ষায় বাবা-মা বা নিকট আত্মীয় বা ‘নেক্সট ফ্রেন্ড’ হিসেবে আদালতে আসতে পারেন। তবে আদালত জানিয়েছে, এই দায় আজীবন ও নিঃশর্ত নয়। সন্তান বাস্তবে আর্থিক ভাবে স্বনির্ভর ও উপার্জনক্ষম হয়ে উঠলে, পরিস্থিতির […]

Home

‘খাম’ কেন অন্যকে? কোর্টে আইএসএফ, সময় চাইল কমিশন

এই সময়: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এতদিন আইএসএফ ‘খাম’ প্রতীকে লড়ছিল। কিন্তু সেই প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইএসএফ হাইকোর্টে গিয়েছে। বুধবার মামলার শুনানিতে আইএসএফের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, একই […]

Home

জামিন হলো না, জেলে থেকেই লড়বেন মিলন

এই সময়, কাঁথি: কংগ্রেসের আশঙ্কাই সত্যি হলো! আপাতত জামিন না মেলায় জেলে থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে লড়তে হবে তাদের প্রার্থী মিলন প্রধানকে। বুধবার তাঁকে কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। নন্দীগ্রামে ভোট ৬ অক্টোবর। খেজুরি থানার একটি মামলায় এ দিন কাঁথি আদালতে হাজির করানো হয়েছিল […]

Home

নন্দনের পর কেরল চলচ্চিত্র উৎসবেও আটকে বাংলা ছবি

নন্দনে প্রদর্শনের সুযোগ হাতছাড়া হওয়ার পর এবার কেরলের আন্তর্জাতিক তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেও সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছে বাংলা স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ইন সার্চ অফ বুদ্ধ’ (In Search Of Buddha)। ছবিটি পরিচালনা করেছেন সারান্য্যা দে। নকশাল আন্দোলনের সময়কালকে পটভূমি করে তৈরি এই ছবিটি ১৮তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরল বা আইডিএসএফএফকে-র ৩১টি ছবির […]