১ ঘণ্টায় ১৪ জনকে কুকুরের কামড়, আতঙ্ক পুরুলিয়া শহরে - 24 Ghanta Bangla News
Home

১ ঘণ্টায় ১৪ জনকে কুকুরের কামড়, আতঙ্ক পুরুলিয়া শহরে

Spread the love

পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, ‘দুপুরের থেকেই হঠাৎ করেই কুকুরের কামড়ে আহতরা আসতে শুরু করেন। ভ্যাকসিনের পাশাপাশি অন্য ওষুধও প্রয়োগ করা হয়।‘

প্রশ্ন উঠছে, হঠাৎ এত ব্যক্তিকে কেন কামড়ে দিল কুকুর। এখনও পর্যন্ত যা খবর, তাতে শহরের আলাদা আলাদা এলাকায় কুকুর কামড়ানোর অভিযোগ উঠেছে। একই কুকুর হামলা করেছে, নাকি একাধিক কুকুর আলাদা আলাদা করে কামড়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে শহরবাসীর একাংশের অভিযোগ, গত কয়েক দশকে শহরের কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা করা হয়নি। দুপুর ও রাতে কুকুরের হামলা বেড়েছে বলে অভিযোগ তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *