November 2026 - Page 90 of 538 - 24 Ghanta Bangla News
Home

পুর নিয়োগ দুর্নীতির মামলায় প্রশ্নে সুজিত

সূত্রের খবর, নিয়োগের ক্ষেত্রে কোনও প্রভাব খাটানো হয়েছিল কি না, এই চক্রে আরও কে কে জড়িত— সে সব খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে প্রাক্তন মন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়াও তদন্তের আওতায় রয়েছে কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরাহনগর, হালিশহর পুরসভাও।

Home

এলওপি নিয়ে থানা-পুলিশ, জোর তরজা দুই তৃণমূলে!

এই সময়: আইনি টানাপড়েনের মধ্যেই এ বার বিধানসভার বিরোধী দ‍লনেতা (এলওপি) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক আখরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলো ‘মমতা–তৃণমূল’। শনিবার তাঁদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জা‍নাতে গিয়েছিলেন ‘মমতা–তৃণমূলে’র বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে এই দায়িত্ব পালন করছেন ঋতব্রতরা। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত […]

Home

Digha-Mandarmani: দিঘায় সাইডসিনে জুড়ছে নতুন স্পট, মন্দারমণি নিয়েও বড় ভাবনা সরকারের | West Bengal Tourism Boost: Digha to Get Zoo and Snake Park, Mandarmani Bus Depot Planned

ফাইল ছবিImage Credit: PTI দিঘা: হাতে একদিন বা দুইদিনের ছুটি থাকলেই বাঙালির ডেস্টিনেশন হয় দিঘা (Digha), তা না হলে মন্দারমণি (Mandarmani)। তাই সৈকত শহরকে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার (West Bengal Government)। দিঘা ও পার্শ্ববর্তী পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা বাড়াতে পরিকাঠামোগত উন্নয়নের একাধিক পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দু’বার প্রশাসনিক বৈঠক করে দ্রুত […]

Home

Breaking News LIVE: আজ বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যান চলাচল

রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সংস্কারের জন্য় প্রায় ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই সেতু। সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেই কারণে বিকল্প পথে চলবে যানবাহন। ফের বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে ফের বিক্ষোভের আগুন […]

Home

বেআইনি লেনদেনের পরে গ্রাহকের টাকা ফেরালেই অন্যায় মোছে না, ব্যাঙ্ককর্মীর চাকরি খারিজে সায় কোর্টের

কিন্তু এই সব যুক্তি মানেনি হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ব্যাঙ্কের বিভাগীয় তদন্তে ছ’টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছিল। গ্রাহকের অ্যাকাউন্টে অনুমতি ছাড়া ডেবিট এন্ট্রি, স্বাক্ষর যথাযথ ভাবে যাচাই না করে টাকা দেওয়া এবং অভিযোগ জমা পড়ার আগে গ্রাহকের জমা টাকা অ্যাকাউন্টে ক্রেডিট না করার মতো একাধিক ঘটনা সামনে এসেছে। এগুলিকে বিচ্ছিন্ন অসাবধানতা বলে দেখার […]

Home

রাজস্থানে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি মৃত ৯

সূত্রের খবর, ১৬ জন যাত্রীকে গাড়িটি মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল। সূত্রের খবর, শনিবার রাজস্থানে খাটুশ্যামের মন্দির দর্শন করার পরে মহারাষ্ট্রে ফিরছিল বাসটি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্তরা সবাই একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃতদের ঊষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।

Home

High Court: ‘আধার কার্ড জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হতে পারে না’, বড় রায় হাইকোর্টের | Delhi High Court Verdicts Aadhaar Card not Conclusive Proof of Date of Birth

প্রতীকী চিত্র।Image Credit: Pexels নয়া দিল্লি: আধার কার্ডে উল্লেখ থাকা জন্মতারিখ বা জন্মসালকে কোনও ব্যক্তির বয়সের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যাবে না। আধার কার্ড মূলত পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সম্প্রতি রেখেছে দিল্লি হাইকোর্ট। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ১৩ নভেম্বর এই মামলার রায় দেন বিচারপতি মনোজ কুমার ওহরি। মামলাটি ছিল জেজে ইলেকট্রনিক্স ও […]

Home

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নেশন ফার্স্ট’ বার্তায় এগোবে খড়্গপুর আইআইটি

এই সময়, খড়্গপুর: ‘নেশন ফার্স্ট’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দিকনির্দেশই তাঁদের এগিয়ে চলায় পাথেয়। দেশকে বিকশিত ও আত্মনির্ভর করার পাশাপাশি বাংলার উন্নয়নেও সব দিক দিয়ে কাজ করবে খড়্গপুর আইআইটি। শনিবার প্রধানমন্ত্রীর সফর শেষে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে দিলেন খড়্গপুরের আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী এবং আইআইটির প্রাক্তনী তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। আইআইটির ডিরেক্টর বলেন, […]

Home

Hooch Tragedy: ‘মদ্যপান করবেন না’, ২১ জনের মৃত্যু, ৬০০ জন হাসপাতালে ভর্তির পরই আর্জি প্রশাসনের | At Least 21 dead, 600 Hospitalized after drinking Spurious Liquor in Manipur, urges not to Drink Alcohol

প্রতীকী চিত্র।Image Credit: Getty Image ইম্ফল: একের পর এক মৃত্যু। হাসপাতালে ভর্তি শয়ে শয়ে মানুষ। সবাই লড়ছেন মৃত্যুর সঙ্গে। এই সব কিছুর মূলেই রয়েছে মদ। বিষ মদ। মণিপুরে বিষমদ পান করে মৃত্যু অন্তত ২১ জনের। অসুস্থ আরও কমপক্ষে ৬০০ জন। মণিপুরের চন্দেল জেলায় বিষমদ পান করে মৃত্যুমিছিল লেগেছে। শনিবারই ১৬ জনের মৃত্যুর খবর মিলেছিল। আজ, […]

Home

বন্দে ভারত স্লিপারে বিমানের বিলাসিতাকে চ্যালেঞ্জ রেলের

১. বন্দে ভারত স্লিপার ট্রেনের কোন রুটের ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে? অক্টোবরে চালু হওয়া বারাণসী–দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কামরার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। রুচি ত্রিবেদী নামে এক যাত্রী ট্রেনের ভিতরকার পরিষেবা ও অন্দরসজ্জার এই ভিডিয়োটি পোস্ট করেছেন। ২. বন্দে ভারত স্লিপারের এসি ফার্স্ট ক্লাস কামরায় কী কী আধুনিক সুযোগ-সুবিধে […]