বেআইনি লেনদেনের পরে গ্রাহকের টাকা ফেরালেই অন্যায় মোছে না, ব্যাঙ্ককর্মীর চাকরি খারিজে সায় কোর্টের
কিন্তু এই সব যুক্তি মানেনি হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ব্যাঙ্কের বিভাগীয় তদন্তে ছ’টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছিল। গ্রাহকের অ্যাকাউন্টে অনুমতি ছাড়া ডেবিট এন্ট্রি, স্বাক্ষর যথাযথ ভাবে যাচাই না করে টাকা দেওয়া এবং অভিযোগ জমা পড়ার আগে গ্রাহকের জমা টাকা অ্যাকাউন্টে ক্রেডিট না করার মতো একাধিক ঘটনা সামনে এসেছে। এগুলিকে বিচ্ছিন্ন অসাবধানতা বলে দেখার সুযোগ নেই। এই ধরনের আচরণ ব্যাঙ্ককর্মীর উপরে গ্রাহকের আস্থা ও বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। আদালতের স্পষ্ট বক্তব্য, পরবর্তী সময়ে টাকা ফেরত দেওয়া বা লেনদেন নিয়মমাফিক করে দেওয়ায় আর্থিক ক্ষতি মিটতে পারে, কিন্তু ইতিমধ্যে ঘটে যাওয়া অসদাচরণ মুছে যায় না। বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত বা শাস্তির মাত্রায় হস্তক্ষেপের মতো যথেষ্ট কারণ খুঁজে পায়নি আদালত। ফলে ওই কর্মীর মামলা খারিজ করে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তই বহাল রাখল হাইকোর্ট।