কোর এলাকায় ঢুকে কাঠ চুরি! ভাগ নিয়ে বচসায় খুন যুবক? - 24 Ghanta Bangla News
Home

কোর এলাকায় ঢুকে কাঠ চুরি! ভাগ নিয়ে বচসায় খুন যুবক?

Spread the love

শুক্রবার সকালে তদন্তে নামার পরে খুনের অভিযোগ সামনে আসে। ওই যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে দাবি করে পরিবার। জলপাইগুড়ির পুলিশ সুপারের নির্দেশে সিট গঠন করে শুরু হয় তদন্ত। তিন জন জনকে গ্রেপ্তার করা হয়। নিহত রাজকুমার রায় (৩০)-এর বাড়ি ক্রান্তি ব্লকের মৌলানি এলাকায়। এ দিন ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। মাল মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা চলছে।’ জঙ্গলের কোর এলাকায় কাঠ চুরির ভাগ নিয়ে বিবাদের জেরে এই পরিণতি, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে অভিযুক্তরা প্রত্যেকেই কাঠ পাচারকারী, এ ব্যাপারে নিশ্চিত পুলিশ। ওই দলে আরও কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, যে এলাকায় যুবকের দেহ উদ্ধার হয়েছে, সেখান থেকে দু’কিলোমিটার দূরে গভীর জঙ্গলে একটি বড় গাছ কেটেছিল দুষ্কৃতীরা। সেখানেই কোনও ভাবে রাজকুমারের মৃত্যু হয়। তদন্তে উঠে এসেছে, ঘটনা ধামাচাপা দিতে দু’জন মিলে রাজকুমারের দেহ কাঁধে চাপিয়ে নিয়ে আসে রাস্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *