রাজস্থানে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি মৃত ৯
সূত্রের খবর, ১৬ জন যাত্রীকে গাড়িটি মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল। সূত্রের খবর, শনিবার রাজস্থানে খাটুশ্যামের মন্দির দর্শন করার পরে মহারাষ্ট্রে ফিরছিল বাসটি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্তরা সবাই একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃতদের ঊষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।