গুজরাটের কচ্ছ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্যত দু’টুকরো হয়ে গেল যাত্রীবোঝাই গাড়ি। মৃত্যু হয়েছে একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা, দু’জন পুরুষ এবং তিন শিশু। মৃত্যু হয়েছে মাত্র তিন মাসের এক শিশুকন্যারও। উত্তরাখণ্ড থেকে কচ্ছ ঘুরতে এসেছিলেন তাঁরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে ভারতীয় সেনার যোগ […]