‘জাপান-ইটালিতে নিয়ে যথেচ্ছ খরচ’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত ওডিশায়, নজরে প্রাক্তন আমলা-পুলিশকর্তাও - 24 Ghanta Bangla News
Home

‘জাপান-ইটালিতে নিয়ে যথেচ্ছ খরচ’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত ওডিশায়, নজরে প্রাক্তন আমলা-পুলিশকর্তাও

Spread the love

মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন, প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ান এবং সিনিয়র পুলিশকর্তা রবিকান্তের জাপান এবং ইটালি সফর তদন্তের আওতায় থাকবে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কয়েক জন তথ্য অধিকার কর্মী নবীনদের জাপান ও ইটালি সফরে খরচের হিসেব চেয়ে আবেদন করেছিলেন। তাতেই ব্যয়ের যে হিসেব মিলেছে, তা সন্দেহজনক। শুধু তা-ই নয়, সেই সব সফর সংক্রান্ত বেশ কিছু তথ্য গোপনও রাখা হয়েছিল বলে অভিযোগ। দাবি, নথিপত্রেও নানা অসঙ্গতি ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *