West Bengal Live Update: আজ ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলছে গাড়ি? | West Bengal Live News Suvendu Adhikari Vidyasagar Setu Bangladesh Unrest Sheikh Hasina Mamata Banerjee TMC BJP update on 22 November
রবিবার রাস উৎসব পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মায়াপুর ও নবদ্বীপে যাবেন তিনি। আজ ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং-সহ একাধিক অংশের মেরামতি হবে। গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। সব গাড়ি হেস্টিংস ক্রসিংয়ের দিক দিয়ে ঘোরানো হচ্ছে। জজেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে হচ্ছে। খিদিরপুর রোডের গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট থেকে ঘোরানো হচ্ছে। দিনভর নজর থাকবে বাংলাদেশের দিকেও। শেখ হাসিনার ফেরার সময় যত এগোচ্ছে, তত অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি। দিনভর সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভে।