বুধবার দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাজ্যের তরফে এই পুরস্কার গ্রহণ করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের ১৫০টি মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পরেই তারকেশ্বরের ভাগ্যে জুটেছে সেরার সম্মান, জানিয়েছেন অগ্নিমিত্রা৷ শ্রাবণী মেলার সময়ে যে ভাবে ১৫০০ টনের বেশি বর্জ্য শহর থেকে অপসারণ করা হয়েছিল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে, […]