‘দিওয়ালি মোবারক হো’ বলেই পর পর গুলি, ফরিদাবাদের ভয়াবহ CCTV ফুটেজ সামনে
ফুটেজে দেখা গিয়েছে, পার্কিং গ্রাউন্ডে পর পর গুলি চালাচ্ছেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ৯টি গুলি পরমজিতের গায়ে লাগে। এই ঘটনার পরেই অভিযুক্ত ও তাঁর পরিবার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যদিও পালিয়ে লাভ হয়নি। সুরজকুণ্ড থানার স্টেশন হাউস অফিসার প্রহ্লাদ কুমার জানান, ঘণ্টাখানেকের মধ্যে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হন মনু। ঘটনার আগের দিনই ফরিদাবাদ যান পরমজিৎ।