শুধু শিক্ষিত নয়, সৎ মানুষ গড়াও লক্ষ্য - 24 Ghanta Bangla News
Home

শুধু শিক্ষিত নয়, সৎ মানুষ গড়াও লক্ষ্য

Spread the love

এমনকী গ্রন্থাগারের মূল্য বোঝাতে অভিভাবকদের সাহায্য নিয়ে কেনা হলো বইও। এ দিন রিডিং কর্নারের উদ্বোধন করেন সবং পূর্ব চক্রের এসআই সুরজিৎ ভূঁইয়া। সঙ্গে ছিলেন শিক্ষাবন্ধু সূর্যকান্ত মণ্ডল, পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক অলোককুমার সামই। গ্রন্থাগারে পড়ুয়াদের জন্য গল্পের বই যেমন রয়েছে। তেমনই অভিভাবকদের জন্য রয়েছে সন্তান প্রতিপালনে বাবা-মায়ের ভূমিকা কেমন হওয়া উচিত, সেই সব বিষয়ের বই। রুম্পা চক্রবর্তী, প্রভাতী জানা, প্রতিমা সামন্তদের মতো মায়েরা তাঁদের তরফে গ্রন্থাগারে বইও দান করেছেন। তাঁদের কথায়, ‘সন্তানদের সুশিক্ষা আমাদের প্রধান লক্ষ্য। স্কুল যখন এমন উদ্যোগ নিচ্ছে, আমরা কেন সাহায্য করব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *