সরকারি জমিতে দোকান কাঁকসায়, উচ্ছেদের দাবি
এই সময়, দুর্গাপুর: কাঁকসা পঞ্চায়েতের ক্যানাল পার এলাকায় সরকারি জমি দখল করে রাস্তার ধারে অবৈধ ভাবে পর পর ১০টি দোকান তৈরি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সরব হতেই নড়েচড়ে বসেছে পঞ্চায়েত প্রশাসন। দোকান মালিকদের পঞ্চায়েতে ডেকে নোটিস পাঠানো হলেও, বুধবার রাত পর্যন্ত একটি দোকানও ভাঙা হয়নি।