আমোদপুর-কাটোয়া: পরিষেবা বৃদ্ধির আশায় রেলযাত্রীরা
বর্তমানে চারটি ট্রেন দিনে দু’বার যাতাযাত করে। লাভপুরের নিত্যযাত্রী শঙ্কু মুখোপাধ্যায়, বিশাখা চট্টোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের কাটোয়ার তন্ময় চক্রবর্তী বলেন, ‘ট্রেনগুলি এমন সময়ে যাতায়াত করে যে, আমাদের কাজেই লাগে না। আমরা আমোদপুরে গিয়ে ট্রেন ধরি, না-হলে বাসে যাতায়াত করতে হয়।’ ট্রেনের সূচি পরিবর্তন, সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সকালের দিকে কলকাতা যাওয়ার জন্য সরাসরি হাওড়া বা শিয়ালদহ যাওয়ার একটি ট্রেন চালু করার দাবিতে আন্দোলন করে আসছে আমোদপুর-কাটোয়া তারাশঙ্কর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন-সহ কয়েকটি যাত্রী সংগঠন।