রক্ত পাচার চক্রের তদন্ত, আট সদস্যের কমিটি গড়ল স্বাস্থ্য ভবন
তদন্তকারীদের অনুমান, এই চক্রের নেপথ্যে রাজ্য তথা রাজ্য বাইরের প্রভাবশালী কয়েকটি গোষ্ঠী জড়িত থাকতে পারে। সেই বিষয়টি খতিয়ে দেখবেন তদন্ত কমিটির সদস্যরা। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, ‘বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে কোনও অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তর চূড়ান্ত রায় দিতে পারে না। অভিযোগ সঠিক কি না, তা প্রমাণে যথাযথ তদন্ত প্রয়োজন। সেই কাজ এখন চলছে।’