যাদবপুরের ক্যাম্পাসে এ বার সঙ্ঘের কার্যক্রম
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক তথা সঙ্ঘের প্রথম বর্ষের প্রশিক্ষিত পলাশ মাজি বলেন, ‘আজ শুরু হলো। এই কার্যক্রম অনন্তকাল চলবে।’ ৪০ মিনিট ধরে যোগব্যায়াম, যোগাসন, অনুলোম–বিলোম এবং কপালভাতি চালান তাঁরা। এর পরে মনীষীদের জীবনী পাঠ, সঙ্ঘের গান এবং শিবাজি প্রণাম হয় এ দিন।