সম্পত্তি মামলায় বড় স্বস্তি রাহুলের, এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ খারিজ শীর্ষ আদালতে

নয়াদিল্লি: কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার এলাহাবাদ হাই কোর্টের…
নয়াদিল্লি: কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার এলাহাবাদ হাই কোর্টের দেওয়া আগের নির্দেশগুলি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে অভিযোগের সত্যতা বা মামলার মূল বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি বিচারপতিদের বেঞ্চ।
বিজেপি কর্মী এস ভিগনেশ শিশিরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়। তাঁর দাবি, রাহুল গান্ধীর কাছে আয়ের পরিচিত উৎসের তুলনায় বেশি সম্পত্তি রয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।
বুধবার শীর্ষ আদালত জানায়, মামলার পরবর্তী আইনি পদক্ষেপের আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংশ্লিষ্ট মামলায় পক্ষভুক্ত করতে হবে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের গ্রহণযোগ্যতা কিংবা সম্পত্তির হিসাব নিয়ে আদালত কোনও সিদ্ধান্ত জানায়নি।
এর আগে গত অগস্টে এলাহাবাদ হাই কোর্টকে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাহুলের আবেদনের ভিত্তিতে কেন্দ্র, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অভিযোগকারীকে নোটিসও পাঠানো হয়েছিল।
গত ২০ জুলাই সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ। তদন্তের অগ্রগতি জানিয়ে সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিককে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি, তদন্ত চলাকালীন কোনও বেআইনি কাজের প্রমাণ বা নথি ইডির হাতে এলে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করার স্বাধীনতা দেওয়া হয়েছিল।
এর আগে মে মাসে হাই কোর্ট কেন্দ্রীয় সংস্থাগুলিকে অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল। তদন্তের অগ্রগতির রিপোর্টও চাওয়া হয়েছিল। বুধবারের নির্দেশে সেই প্রক্রিয়ায় নতুন আইনি প্রশ্ন তৈরি হল।
গঙ্গার ঘটে বসে সাধু সেজে লোক ঠকানোর ব্যবসা! যোগী রাজ্যে ধরা পড়ল রিয়াজ আহমেদ
সৌরভের পাসপোর্টে জন্মস্থান-বাবার নামে গন্ডগোল! ৩০ নভেম্বরের মধ্যে সঠিক নথি না দিলে কড়া পদক্ষেপ