Vastu Shastra: মাস ফুরোতেই পকেট ফাঁকা? ফ্রিজের ওপর রাখা এই ৫টি জিনিসই ডেকে আনছে আর্থিক বিপদ! | Fridge Vastu Tips: Never Keep These 5 Things On Or Near Your Refrigerator To Avoid Financial Loss - 24 Ghanta Bangla News
Home

Vastu Shastra: মাস ফুরোতেই পকেট ফাঁকা? ফ্রিজের ওপর রাখা এই ৫টি জিনিসই ডেকে আনছে আর্থিক বিপদ! | Fridge Vastu Tips: Never Keep These 5 Things On Or Near Your Refrigerator To Avoid Financial Loss

Spread the love

Vastu Shastra: মাস ফুরোতেই পকেট ফাঁকা? ফ্রিজের ওপর রাখা এই ৫টি জিনিসই ডেকে আনছে আর্থিক বিপদ!

কী বলছেন বাস্তুবিদরা?Image Credit: AI Tool

মাসের শুরুতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ ভালোই টাকা ঢুকছে। কিন্তু মাস ফুরোতেই পকেট একেবারে গড়ের মাঠ! অনেক চেষ্টা করেও সঞ্চয় বাড়াতে পারছেন না? প্রচলিত বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছে, এর পিছনে লুকিয়ে থাকতে পারে আপনার রোজকার কিছু সাধারণ অভ্যাস। বিশেষ করে আপনার রান্নাঘরের জিনিসপত্র কোথায় রাখা হচ্ছে এবং ফ্রিজের ওপর কী কী রাখছেন, তার ওপর নাকি পরিবারের সুখ-সমৃদ্ধি ও আর্থিক অবস্থা অনেকটাই নির্ভর করে।

আজকাল প্রায় সব বাড়িতেই ফ্রিজ রয়েছে। জায়গার অভাবে অনেকেই ফ্রিজের মাথায় হাতের কাছের নানা টুকিটাকি জিনিস গুছিয়ে রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন পাঁচটি জিনিস রয়েছে যা ফ্রিজের ওপর বা আশপাশে রাখলে সংসারে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। দেখে নিন সেই তালিকায় কী কী রয়েছে।

কী বলছেন বাস্তুবিদরা?

জলের বোতল বা পাত্র
অনেকেই জল খাওয়ার বোতল, জগ বা জলের পাত্র ফ্রিজের ওপর রেখে দেন। বাস্তু অনুযায়ী, ফ্রিজ হল অগ্নি বা আগুনের প্রতীক, আর জল তার ঠিক বিপরীত উপাদান। আগুন ও জল একসঙ্গে থাকলে ঘরের শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই জলের পাত্র ফ্রিজের ওপর থেকে সরিয়ে অন্য জায়গায় রাখাই ভাল।

ওষুধের বাক্স
চটজলদি খুঁজে পাওয়ার সুবিধায় অনেকেই ফ্রিজের মাথায় ওষুধের বাক্স রাখেন। কিন্তু বাস্তু মতে, রান্নাঘর হল মূলত অন্ন ও খাবারের জায়গা। সেখানে ওষুধ বা চিকিৎসার সামগ্রী রাখা একদমই উচিত নয়। ওষুধ রাখার জন্য বাড়িতে আলাদা একটি পরিষ্কার জায়গা বেছে নিন।

দেবদেবীর ছবি বা পুজোর সামগ্রী
অনেকেই ফ্রিজের ওপর ছোট মূর্তি, দেবদেবীর ছবি বা পুজোর জিনিস রেখে দেন। ধর্মীয় বিশ্বাস ও বাস্তু অনুযায়ী, পুজোর সামগ্রীর জন্য বাড়িতে সব সময় আলাদা, পরিষ্কার এবং সম্মানজনক জায়গা থাকা দরকার। ঠাকুরের জায়গা পরিষ্কার ও গোছানো রাখুন, ফ্রিজের ওপর এসব একদমই রাখবেন না।

ভাঙা বাসন ও পুরনো কৌটো
খালি বোতল, পুরনো প্লাস্টিকের কৌটো, ভাঙা কাপ বা অব্যবহৃত বাসন ফ্রিজের ওপর জমিয়ে রাখবেন না। বাড়িতে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা জিনিস জমিয়ে রাখা অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে রান্নাঘরে এমন অকেজো জঞ্জাল জমে থাকলে ঘরের ইতিবাচক পরিবেশ নষ্ট হয়।

ঝাঁটা ও জুতো-চটি
বাস্তু শাস্ত্রে ঝাঁটাকে দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়, যা পরিচ্ছন্নতা ও সম্পদের প্রতীক। তাই খাবার রাখার জায়গা বা রান্নাঘরের কাছে ঝাঁটা রাখা উচিত নয়। একইভাবে ফ্রিজের ওপর বা আশপাশে জুতো, চটি কিংবা কোনও নোংরা জিনিস রাখলেও সংসারের অমঙ্গল হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনের সমস্ত তথ্য প্রচলিত বাস্তুশাস্ত্র এবং লোকবিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এই তথ্যগুলি কতটা কার্যকরী, তা নিয়ে কোনও দাবি করা হচ্ছে না। যে কোনও পদক্ষেপ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিজের বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *