রাত ১২টাতেও ঝলমলে রোদ! মাসের পর মাস সূর্য অস্ত যায় না এই দেশগুলিতে - 24 Ghanta Bangla News
Home

রাত ১২টাতেও ঝলমলে রোদ! মাসের পর মাস সূর্য অস্ত যায় না এই দেশগুলিতে

Spread the love

ঘড়ির কাঁটায় রাত ১২টা। কিন্তু বাইরে তখনও ঝলমলে রোদ। শুনতে গল্পের মতো লাগলেও পৃথিবীর বুকে এমন জায়গা সত্যিই রয়েছে। পৃথিবীর অক্ষরেখা সামান্য হেলে থাকার কারণে সুমেরু ও কুমেরু বৃত্তের কাছাকাছি অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। সপ্তাহের পর সপ্তাহ, এমনকী মাসের পর মাস সেখানে দিন থাকে। প্রকৃতির এই অদ্ভুত খেয়ালকে বলা হয় ‘মিডনাইট সান’ বা নিশীথ সূর্য। এর ফলে স্থানীয়দের ঘুমের অভ্যাস ও সংস্কৃতিতে বড় বদল আসে। তবে বছরের পর বছর ধরে মানুষ এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। পর্যটকদের কাছেও এটি এক দারুণ অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *