নিজের লোকসভা কেন্দ্রে ফের পুলিশের সামনেই মহুয়াকে ডিম - 24 Ghanta Bangla News
Home

নিজের লোকসভা কেন্দ্রে ফের পুলিশের সামনেই মহুয়াকে ডিম

Spread the love

মহুয়ার অভিযোগ, আগাম জানানো সত্ত্বেও সরকারি এই কর্মসূচিতে তাঁর উপস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কোনও কার্যকর ভূমিকা নেয়নি। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার বদলে উল্টে তাঁরই গাড়ি সরিয়ে দিতে চেষ্টা করেছে পুলিশ। মহুয়া অবশ্য ফিরে আসতে অস্বীকার করেন। ফেসবুক লাইভে এসে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ।

লাইভে এসে গোটা ঘটনার বিবরণ তুলে ধরে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন মহুয়া। পুলিশের উপস্থিতিতে কী ভাবে একজন সাংসদের গাড়ি আটকে রাখা হলো এবং গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া ও ভাঙচুরের মতো ঘটনা ঘটল, সেই প্রশ্নও তোলেন তিনি। মহুয়ার অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের না সরিয়ে উল্টে তাঁকে গাড়ি পিছনে নিতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *