চার্চিলকে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

চার্চিলকে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান

Spread the love


আসন্ন কলকাতা ডার্বির আগে জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রবিবার সন্ধ্যায় গোয়ার বুকে আইএসএলের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। যেখানে তাদের…

আসন্ন কলকাতা ডার্বির আগে জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রবিবার সন্ধ্যায় গোয়ার বুকে আইএসএলের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল আলেমাও চার্চিলের শক্তিশালী চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন মোহনবাগানের হয়ে গোল পান যথাক্রমে লালিয়ানজুয়ালা ছাংতে এবং অনিরুদ্ধ থাপা। অন্যদিকে, পেনাল্টি থেকে চার্চিল ব্রাদার্সের হয়ে একটি মাত্র গোল পান সেবাস্তিয়ান গুতিয়েরেজ।

এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ফের ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম স্থানে চলে এলো সবুজ-মেরুন। এদিন সুযোগ বুঝেই আক্রমণে হানা দিতে দেখা গিয়েছিল মোহনবাগান দলকে। ম্যাচের প্রথম কোয়ার্টারের গোলের দেখা না মিললেও দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষের দিকে গিয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ছাংতে। অনবদ্য পাসিং ফুটবলের পর এসেছিল গোল। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা ছিল জেমি ম্যাকলারেনের। পরবর্তীতে পাল্টা আক্রমণে উঠে চাপ বাড়ানোর চেষ্টা করতে থাকে চার্চিল ব্রাদার্স। তবে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে বাগান ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল চার্চিল। এছাড়াও প্রথমার্ধে গোল করার পর দ্বিতীয়ার্ধে লালিয়ানজুয়ালা ছাংতেকে তুলে নিয়েছিলেন বাগান কোচ। সেই নিয়ে কিছুটা হলেও অসন্তোষ দেখা গিয়েছিল এই ফুটবলারের। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট হয়ে উঠতে থাকে এই ম্যাচ। তারপর ৬২ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার দৌলতে ২-০ গোলে এগিয়ে যায় বাগান শিবির। কিন্তু পরবর্তীতে অর্থাৎ ৮৫ মিনিটের মাথায় সেবাস্তিয়ান গোল করে ব্যবধান কমালেও সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। যালফলে বড় ম্যাচে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী থাকলো প্যানোসের ছেলেরা।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *