পানিপুরি নাকি গোলগাপ্পা? ভারতের কোন রাজ্যের ফুচকা সবচেয়ে সুস্বাদু?
আলুভর্তি ফুচকা
ফুচকার কথা উঠলেই প্রথমে আসে পশ্চিমবঙ্গের নাম। এখানে সুজি বা আটা দিয়ে ছোট, মুচমুচে ফুচকা তৈরি করা হয়। ভেতরে থাকে সেদ্ধ আলু, কাবলি ছোলা, ভাজা মশলা, বিট নুন, কাঁচালঙ্কা, ধনেপাতা ও তেঁতুলের টক-ঝাল জল। কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল-সহ গোটা রাজ্যেই এই ফুচকা সবচেয়ে জনপ্রিয়।