সকাল থেকেই মেঘলা আকাশ, ভিজছে শহর, বাংলার অন্যত্র আবহাওয়ার মুড কেমন?
মেঘলা আকাশ। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। কখনও আবার মুষলধারায় দু’এক পশলায়। সঙ্গে দমকা বাতাস। সপ্তাহের প্রথম কাজের দিন কিছুটা এমনই সকালের সাক্ষী থাকলেন শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা। আজ সারাদিন কি এমনই থাকবে শহরের আবহাওয়া? দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি এলাকাতে কেমন থাকবে পরিস্থিতি? জেনে নিন বিস্তারিত।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর পাশাপাশি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে। সেই নিম্নচাপই শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওডিশা উপকূলের দিকে এগোতে শুরু করেছে। তার প্রভাবেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে।
কেমন থাকবে কলকাতার আকাশ?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টার মধ্যে শহরে মোট ১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী অবস্থা?
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এক নজরে
-
সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ, চলছে বৃষ্টি
-
সোমবার সারাদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা
-
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে
-
উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
FAQ
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এর পাশাপাশি শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির প্রধান কারণ কী
বৃষ্টির দু’টি প্রধান কারণ রয়েছে:
পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখার অবস্থান। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে একটি নিম্নচাপ, যা বর্তমানে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?
নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।
উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে?
উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।