বিশ্বকাপের ডায়েরি – শমীক লাহিড়ী | ছাত্র সংগ্রাম
বই এর নাম – বিশ্বকাপের ডায়েরি
লেখক – শমীক লাহিড়ী
প্রকাশনা সংস্থা – ছাত্র সংগ্রাম
মূল্য – ৫০০ টাকা
ফুটবল-দর্শন
বিশ্বকাপ ফুটবল শুধু খেলা নয়, সময়কে দেখার এক জানালা। মাঠের টানটান উত্তেজনার আড়ালে লুকিয়ে থাকে মাঠের বাইরের বিশ্বের কাহিনি। একটা গোল শুধু একজনের নয়, তার পিছনে থাকে বহু স্বপ্নের ওঠাপড়া। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ম্যাচ দেখতে দেখতে মাঠের বাইরের নানা প্রাসঙ্গিক প্রেক্ষাপট মিশিয়ে কিছু অনুভূতির কথা লিখেছিলেন লেখক। সেগুলিই একত্রিত হয়েছে এই বইতে। যার মধ্যে মাঠের জয় পরাজয়, কিংবদন্তীদের কথার পাশাপাশি উঠে এসেছে নানা প্রজন্মের ফুটবলের আসা-যাওয়া, বঞ্চনা, অত্যাচারের মধুর প্রতিশোধের কাহিনির মতো আরও অনেক কিছু, যা পাঠকের সামনে ফুটবলের চোখ দিয়ে তুলে ধরে এক ভিন্নতর পৃথিবী।