অফিস স্পেস সংস্কারে জ্যাকপট, নাইট ফ্র্যাঙ্ক রিপোর্ট
রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় সংস্কারের উপযুক্ত অফিস সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ১০,২০০ কোটি টাকা। আধুনিকীকরণের পরে যা ১৫ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে। অর্থাৎ, শুধু পুরোনো ভবনগুলির পরিকাঠামো উন্নত করেই অতিরিক্ত ৪,৮০০ কোটি টাকার সম্পদমূল্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংস্কারের মধ্যে রয়েছে ভবনের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, আধুনিক প্রযুক্তি-পরিষেবা যুক্ত করা, বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলা।