NEERI- সবুজ বাজি নাকি নিষিদ্ধ বাজির রমরমা? ধন্দে পরিবেশবিদরা
এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন আইনি উপদেষ্টা, পরিবেশকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘শুধু বাজি পরীক্ষা শেষ মুহূর্তে হয়েছে এটাই নয়, কোনটা সবুজ বাজি, সে বিষয়েও প্রশাসনের তরফে কোনও প্রচার চোখে পড়ছে না। ফলে, সবুজ বাজির মোড়কে এবারও যে নিষিদ্ধ শব্দবাজির রমরমা দেখা যাবে, তা দিনের আলোর মতো স্পষ্ট।’