রাজ্যে লগ্নিতে আগ্রহী প্রসূন
রাজ্যে নতুন বিনিয়োগ তালিকায় জুড়তে চলেছে সিঙ্গাপুরের সংস্থা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ়েস (ইউএসইএল)-এর নাম। সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে রাজ্যে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে এই কথা জানানো হয়। প্রসূন-শুভেন্দু আলোচনায় এই রাজ্যে সংস্থার নতুন বিনিয়োগের সুযোগ এবং পুরোনো প্রকল্পগুলি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সূত্রের দেওয়া খবর অনুযায়ী, রাজ্যে লজিস্টিক্স পার্ক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন প্রসূন।