banner holding -পুজোর সময়ের বিজ্ঞাপনী কাঠামো এখনও রাস্তায়
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্গা পুজোর মণ্ডপ নির্মাণ সামগ্রী সরানো না হলে, পড়ে থাকা ডেকোরেটার্সের সামগ্রী বাজেয়াপ্ত করবে কলকাতা পুরসভা। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, কলকাতার প্রায় সব রাস্তা থেকে মণ্ডপের সামগ্রী, ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স সরানো হয়েছে। এখন যে বাঁশের কাঠামোগুলো দেখা যাচ্ছে, তা বিভিন্ন এলাকায় কালী পুজোর জন্য নতুন করে বাঁধা হচ্ছে। তবে যে সব এলাকায় এখনও রাস্তার পাশে বাঁশের কাঠামো রয়ে গিয়েছে, সেখানকার অধিকাংশ বাসিন্দার দাবি, কালীপুজোর জন্য নয়, এই বাঁশের কাঠামোগুলো দুর্গাপুজোর বিজ্ঞাপনের ব্যনার, ফ্লেক্স, হোর্ডিংয়ের জন্য তৈরি হয়েছিল। তাঁদের অভিযোগ, পুজো শেষ হলেও তা খোলা হয়নি।