Liquor Price Hike: পুজোর আগেই বাড়ছে মদের দাম! ১ তারিখ থেকে কোন কোন মদের দাম বাড়ছে? | West Bengal Set to Hike Liquor Price from 1 October, Which Alcohol Prices will go up? - 24 Ghanta Bangla News
Home

Liquor Price Hike: পুজোর আগেই বাড়ছে মদের দাম! ১ তারিখ থেকে কোন কোন মদের দাম বাড়ছে? | West Bengal Set to Hike Liquor Price from 1 October, Which Alcohol Prices will go up?

Spread the love

কলকাতা: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। উৎসবের মরশুমে পকেটে পড়তে চলেছে আরও চাপ। দাম বাড়ছে মদের। জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে মদের দাম বাড়তে চলেছে। কী কী মদের দাম বাড়বে? কতই বা দাম বাড়তে পারে?

কোন কোন মদের দাম বাড়ছে?

রাজ্য সরকারের তরফে স্পষ্ট কোনও বিজ্ঞপ্তি দেওয়া না হলেও, দেশি, বিদেশি ও বিয়ার- এই তিন ধরনের মদের দাম বাড়তে চলেছে রাজ্যে, এমনটাই সূত্রের খবর।

কত দাম বাড়বে?

১ অক্টোবর থেকে মদের দাম বাড়তে চলেছে, এ কথা জানা গেলেও, কোন মদের কত টাকা দাম বাড়তে চলেছে, তা এখনও জানা যায়নি। ব্রান্ড ভেদে মদের দামও বিভিন্ন হারে বাড়তে পারে। সেক্ষেত্রে বিয়ারের দাম তুলনামূলকভাবে কম বাড়বে। সেই তুলনায় দামি মদের দাম আরও অনেকটা বাড়তে পারে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হবে। আগামী ১০ অক্টোবর মহালয়া। তারপর শুরু হবে দেবীপক্ষ। তার আগেই রাজ্যে মদের দাম বাড়ছে।

কেন দাম বাড়ানো হচ্ছে?

রাজ্যের নতুন সরকার ক্ষমতায় এসেই জানিয়েছিল, বিপুল ঘাটতি রয়েছে কোষাগারে। কাঁধে বিপুল ঋণের বোঝাও রয়েছে। এই ঘাটতি পূরণ করতে রাজ্যকে রাজস্ব বাড়াতে হবে। আর পশ্চিমবঙ্গে রাজস্বের একটা বড় অংশই আসে মদ থেকে। সেই কারণেই মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

অষ্টমীতে ড্রাই ডে-

কদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রাজ্যে এবার অষ্টমীর দিন সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। বারেও মদ বিক্রি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *