পকেটে গোল করে পাকানো লাল কাগজের একটা ছোট্ট রোল। আর হাতে ধরা একটা খেলনা বন্দুক। ব্যস, পুজোর কটা দিন পাড়ার মোড়ে নিজেকে দুঁদে পুলিশ অফিসার ভাবার জন্য এই দুটো জিনিসই যথেষ্ট ছিল! ট্রিগার চাপলেই ‘ফাটাং’ আওয়াজ, আর চোখের সামনে এক ঝলক আলোর ফুলকি। বাতাসে ছড়িয়ে পড়ত অদ্ভুত একটা বারুদের গন্ধ। থিম পুজোর এই যুগে সেই […]