ফুটপাথ মুক্ত করতে অভিযান
পুজোর আগে শহরের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামল জলপাইগুড়ি পুরসভা এবং জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ফুটপাথের ব্যবসায়ীদের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত করতে মাইকে প্রচার করেন পুরকর্তৃপক্ষ। এ দিন শহরের কদমতলা থেকে শুরু করে উকিলপাড়া,বেগুনটারি-সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়। পুর কর্তৃপক্ষ দখলদারদের ফুটপাথ মুক্ত করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নইলে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুজোর আগে এই ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।