শুধু নিজের হাতটা শক্ত করে ধরে, নিজের স্বপ্নটাকে মনে রাখবে: রণজয়
আরোহীকে স্বপ্ন দেখা না থামানোর নির্দেশ রণজয়ের। কারণ, তিনি চান খুব বড় স্বপ্ন দেখুক তাঁর ভাগ্নি। এমন করে স্বপ্ন দেখবে যেন তার স্বপ্নের পথে একদিন সব বাধাই ছোট হয়ে যায়। তিনি বলেন, ‘কিন্তু একটা কথা, কখনও কারও স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন গড়বে না। কাউকে নিজের জীবনের সিঁড়ি বানিয়ে তার বুকের উপর পা রেখে উপরে উঠবে না। কারণ, বড় হওয়া মানে শুধু নিজের স্বপ্নপূরণ করা নয়, অন্যের স্বপ্নের প্রতিও সম্মান রাখা। এই কথাটা মনে রাখবে সারাজীবন। তার জন্য যদি কখনও কিছু মানুষের কাছ থেকে লাঞ্ছনা শোনো, গঞ্জনা শোনো, ভুল বোঝাবুঝির মুখোমুখি হও, তবুও নিজের সত্যিটা ছেড়ো না। তোমাকে সবার কাছে নিজের হিসেব দিতে হবে না। শুধু উপরওয়ালার কাছে তোমার মনটা পরিষ্কার রেখো। কারণ, তিনি সব দেখেন, সব বোঝেন, আর মানুষের চোখ এড়িয়ে গেলেও তাঁর চোখ এড়ানো যায় না।’