আলিপুরদুয়ারের টোটোপাড়ায় রবিবার একটি সুপারি বাগান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা। সাপটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলদাপাড়া বন বিভাগের র্যাপিড রেসপন্স টিম (আরআরটি)। দীর্ঘ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা। পরে সেটিকে নিরাপদে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে সাপের দেখা […]