চাই আর একটা হাফসেঞ্চুরি, গেইলের রেকর্ড স্পর্শ করবেন রাদারফোর্ড
ভারতের বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন রাদারফোর্ড। ইতিমধ্যেই টানা তিন ইনিংসে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। ভারতের বিরুদ্ধেই পরপর দুই ম্যাচে অর্ধশতরান করেছেন। আর শেষ দুই ম্যাচে তাঁর সংগ্রহ মোট ১৪০ রান। ইন্দোরে তৃতীয় ম্যাচেও পঞ্চাশ পার করলে ক্রিস গেইলের টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের নজির ছুঁয়ে ফেলবেন। এই বিভাগে বিশ্বরেকর্ড রয়েছে জ়িম্বাবোয়ের সিকন্দার রাজ়ার। টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন তিনি।