নবান্নের কাছে মিলল যুবকের রক্তাক্ত দেহ, ব্যাপক চাঞ্চল্য এলাকায় - 24 Ghanta Bangla News
Home

নবান্নের কাছে মিলল যুবকের রক্তাক্ত দেহ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Spread the love

Howrah Death Case: রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নবান্নের (Nabanna) অদূরে। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোড এলাকায় উদ্ধান এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে নবান্ন থেকে…

Howrah Death Case: রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নবান্নের (Nabanna) অদূরে। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোড এলাকায় উদ্ধান এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে নবান্ন থেকে মাত্র ১৫০ মিটার দূরে। জানা গিয়েছে, বহুতলের মাঝের রাস্তায় পড়েছিল দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং দেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একাধিক লোহার পেরেক।

ওই যুবককে কি খুন করা হয়েছে? নাকি কোনওভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে? মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম অঞ্জন চক্রবর্তী, বয়স ৩৫ বছর। এলাকায় ছোটকা নামে পরিচিত যুবক ইলেকট্রিশিয়ান ছিলেন। স্থানীয়রা রবিবার সকাল ১১টা নাগাদ শরৎ চ্যাটার্জি রোডের দু’টি বহুতল বাড়ির মাঝখানের রাস্তায় পড়ে থাকতে দেখেন। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

যুবক নেশা করত বলে জানতে পেরেছে পুলিশ। কোনওভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। চ্যাটার্জিহাট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *