October 2026 - Page 321 of 654 - 24 Ghanta Bangla News
Home

কাজে অনিয়ম–ফাঁকি, ছেঁটেই ফেলা হলো বিমার টিপিএ সংস্থাকে

আর্থিক বিডের দৌড়ে রইল হেলথ অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ, হেলথ ইন্ডিয়া ইনসিওরেন্স টিপিএ, হেরিটেজ হেলথ ইনসিওরেন্স টিপিএ, এমডি ইন্ডিয়া হেলথ ইনসিওরেন্স টিপিএ, মেডসেভ হেলথ ইনসিওরেন্স টিপিএ এবং ভিডাল হেলথ ইনসিওরেন্স টিপিএ। স্বাস্থ্যভবনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম প্রেস বিবৃতিতে জানিয়েছে, টিপিএ কর্মীদের কমিশন আদায় ও অনৈতিক দাবি নিয়ে বেসরকারি হাসপাতাল ও […]

Home

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পোস্টার বিকৃতি নিয়ে কঠোর বার্তা জগন্নাথের

এই সময়: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি–র ব্যানার বিকৃতির ঘটনায় কঠোর অবস্থান নিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের ভিতরের দেওয়ালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) পোস্টারে স্বামী বিবেকানন্দের ছবি ছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে বা তার পরে ওই পোস্টারে আপত্তিকর কিছু শব্দ লেখা হয়েছে। এর প্রেক্ষিতে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, এই সব ঘটনার বিরুদ্ধে যতটা কঠোর হওয়া […]

Home

রাম মন্দির থেকে বাংলার গ্রাম, দিল্লির পুজোয় চমক

এই সময়, নয়াদিল্লি: কোথাও অযোধ্যার রাম মন্দির৷ কোথাও এক ফালি বাংলার গ্রাম৷ কোথাও আবার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ৷ সঙ্গে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উদযাপন৷ দুর্গা আরাধনার থিমে কলকাতাকে টেক্কা দিতে তৈরি দিল্লি, নয়ডা ও গ্রেটার নয়ডা৷ এই বছর নজর কাড়ছে গ্রেটার কৈলাস-১-এর দুর্গাবাড়ির পুজো৷ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন এখানকার […]

Home

আজকের রাশিফল ১৬ অক্টোবর ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

দীর্ঘদিনের কোনও অনুসন্ধানের অবসান হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। উত্তরাধিকার সূত্রে অর্থলাভ হতে পারে। যান্ত্রিক গোলযোগের কারণে খরচ বাড়বে। সন্তানকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন। নিকট আত্মীয়ের দুঃসংবাদ পেতে পারেন। দূরে ভ্রমণ হতে পারে। প্রশ্ন: আজ ১৬ অক্টোবর ২০২৬ কোন তিথি? উত্তর: আজ সারা রাত থাকবে আশ্বিন শুক্লা ষষ্ঠী তিথি। তারপর শুরু হবে আশ্বিন […]

Home

রাজ্যের হেলথ স্কিমে ছয় এইমসে চিকিৎসা

এই সময়: এখন থেকে আর শুধুমাত্র দিল্লি এইমস নয়, কল্যাণী, পাটনা, ভুবনেশ্বর, গুয়াহাটি ও দেওঘর এইমস হাসপাতালেও ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের সুবিধে পাওয়া রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা চিকিৎসা করাতে পারবেন। এর জন্য আগাম কোনও অনুমতির প্রয়োজন হবে না। ওপিডি বা বর্হিবিভাগ ও অর্ন্তবিভাগ বা আইপিডি উভয় ক্ষেত্রেই এই নীতি কার্যকর হবে। বুধবার থেকে এই […]

Home

‘ভোট চোর’ মন্তব্য মুছতে নির্দেশ মহুয়াকে

আদালতের নির্দেশ অনুযায়ী, বেআইনি ভাবে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য রাজ্যের বর্তমান মুখ্যসচিবকে একক ভাবে দায়ী করা, তিনি ‘প্রতিটি বেআইনি কাজ করেছেন’ কিংবা কোনও ‘মালিকের নির্দেশে’ কাজ করেছেন— এমন বক্তব্য নতুন করে প্রকাশ, পুনঃপ্রকাশ বা ছড়ানো যাবে না।

Home

শিকাগো বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাড়ছে আতঙ্ক

এই সময়: আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এক তরুণীকে ধর্ষণের অভিযোগ! শুধু তাই নয়, তাঁকে শৌচাগারে নিয়ে গিয়ে যখন যৌন হেনস্থা চলছে, তখন বাইরে দাঁড়িয়ে একদল তরুণ ‘আমার পালা কখন’, ‘আমাকে ভিতরে ঢুকতে দাও’ বলে রীতিমতো হাসাহাসি করছে! ইউনিভার্সিটি অফ শিকাগোয় রবিবার এমন ন্যক্কারজনক ঘটনার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ‘আলফা এপসিলন পাই […]

Home

সোনার গয়না ছিনিয়ে নিতে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

আধিকারিকরা জানিয়েছেন, খুনের দিন রফি লক্ষ্য করেন যে, সাবিত্রীর স্বামী বিজয়নেকে হাসপাতালে নিয়ে যান তাঁর পুত্র সুমেশ এবং পুত্রবধূ গ্রীসামা। সেই সুযোগে, সোনার গয়না চুরি করতে ওই বাড়িতে ঢুকেছিলেন রফি। সেই সময়ে সোফায় বসেছিলেন সাবিত্রী। অভিযোগ, সাবিত্রীর যে শাড়ি পরেছিলেন তা দিয়েই তাঁর গলায় ফাঁস দেন রফি। এর পরে তাঁর দেহ টেনে নিয়ে যাওয়া হয় […]

Home

দীপকেদের কর্মসূচি রুখে দিতে তৈরি পুলিশ

সিজেপি অবশ্য আজকের অভিযান নিয়ে আশাবাদী। তারা পাশে পেয়েছে বামেদেরও। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন দীপকে৷ তাঁর সঙ্গে ছিলেন আইসা নেত্রী নেহা বোরা, এসএফআই নেত্রী ঐশী ঘোষ, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ-সহ অনেককেই। সেখান থেকে দীপকের অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন সেটিং করে ১৩ কোটি ভারতবাসীর নাম বাদ দিয়েছে ভোটার তালিকা […]

Home

বঙ্গে সৌরবিদ্যুতে ২,৫০০ কোটি লগ্নি টাটা গোষ্ঠীর

একই সঙ্গে বিদ্যুতের শুল্ক নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ রাখার পক্ষেও সওয়াল করেছেন বাঙ্গা। তাঁর মতে, রাজ্যে বড় মাপের সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে যে খরচ করতে হয়, তা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। তিনি জানান, উত্তরপ্রদেশ, বিহার, অসম ও ওডিশার মতো রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতি কিলোওয়াটে […]