প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পোস্টার বিকৃতি নিয়ে কঠোর বার্তা জগন্নাথের
এই সময়: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি–র ব্যানার বিকৃতির ঘটনায় কঠোর অবস্থান নিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের ভিতরের দেওয়ালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) পোস্টারে স্বামী বিবেকানন্দের ছবি ছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে বা তার পরে ওই পোস্টারে আপত্তিকর কিছু শব্দ লেখা হয়েছে। এর প্রেক্ষিতে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, এই সব ঘটনার বিরুদ্ধে যতটা কঠোর হওয়া প্রয়োজন, দপ্তর ততটাই কঠোর হবে।