বঙ্গে সৌরবিদ্যুতে ২,৫০০ কোটি লগ্নি টাটা গোষ্ঠীর - 24 Ghanta Bangla News
Home

বঙ্গে সৌরবিদ্যুতে ২,৫০০ কোটি লগ্নি টাটা গোষ্ঠীর

Spread the love

একই সঙ্গে বিদ্যুতের শুল্ক নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ রাখার পক্ষেও সওয়াল করেছেন বাঙ্গা। তাঁর মতে, রাজ্যে বড় মাপের সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে যে খরচ করতে হয়, তা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। তিনি জানান, উত্তরপ্রদেশ, বিহার, অসম ও ওডিশার মতো রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতি কিলোওয়াটে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। কেন্দ্রের ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের সুবিধে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে পান, তার জন্য রাজ্য সরকারকেও নিজস্ব ভর্তুকি চালু করার সিদ্ধান্ত নিতে হবে বলে তাঁর মত। তা না হলে কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর রুফটপ সৌরবিদ্যুতের প্রসার বাড়ানোর উদ্যোগের সুফল সীমিত হয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *