কবীর সুমনকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কী অবস্থা গায়কের? - Bengali News | Cm mamata banerjee is going to visit kabir suman at national medical college - 24 Ghanta Bangla News
Home

কবীর সুমনকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কী অবস্থা গায়কের? – Bengali News | Cm mamata banerjee is going to visit kabir suman at national medical college

Spread the love

গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল ‘গানওয়ালা’ কবীর সুমনকে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। তবে এরই মধ্যে নতুন খবর, সুমনকে দেখতে আজ অর্থাৎ বৃহস্পতিবার কিছুক্ষণের মধ্যেই  হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তত হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি, এও জানা যাচ্ছে হৃদপিন্ডের রক্ত সঞ্চালন করার ক্ষমতা বেড়েছে গায়কের। স্বাভাবিক খাওয়াদাওয়াও করছেন। ফুসফুসে জল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমন। সেই সমস্যা এখনও পুরোপুরি না কাটলেও আগের থেকে সামাল দেওয়া গিয়েছে। এ ছাড়াও বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে না বুধবার বিকেল থেকেই। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ক্রিয়া চলছে তাঁর। যদিও চলছে কড়া মাপের অ্যান্টিবায়োটিকস। এরই পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। তবে অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, সুমন হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন হাসপাতালের সুপার সুপার অঞ্জন অধিকারী। তিনি বলেন, “আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে। যদিও গায়কের জ্ঞান আছে। মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে অল্প। এখনও অক্সিজেন চলছে। জেনারেল মেডিসিন, রেসপিরেটরি হেড, ক্রিটিকাল কেয়ার হেডের সবাইকে নিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছি। তবে এখনও বোর্ড গঠিত হয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে সন্ধে ৭টা নাগাদ সিদ্ধান্ত নেব আমরা।”

এর পরেই বোর্ড গঠিত হয়, শুরু হয় চিকিৎসা। চিকিৎসায় ভালই সাড়া দিয়েছেন গায়ক। আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, সেই প্রার্থনাই করছেন সকলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *