ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যে কজন অভিনেত্রী তাঁদের অভিনয়দক্ষতা ও স্বভাবসিদ্ধ সংবেদনশীলতা দিয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম স্মিতা পাটিল। প্রখ্যাত এই অভিনেত্রীর ৭১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণে ও শ্রদ্ধায় ভাসালেন বিশিষ্ট রাজ বব্বর। শনিবার সমাজমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে স্মিতার অনবদ্য অভিনয়প্রতিভা, সততা ও ভারতীয় সিনেমায় তাঁর অমর অবদানের কথা তুলে ধরেন তিনি। ইনস্টাগ্রামে […]