পাঁচ বছরের শিশুকে হত্যা করে পুলিশে খবর দিলেন মা।
পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম ফ্যাবিয়ানা ক্যাবেলো ( ৫)। তার মায়ের নাম ফ্রান্সিস ক্যাবেলো। তার বয়স ৩০। অভিযোগ, ফ্রান্সিসের মেয়ে সুস্থ-স্বাভাবিক ছিল। বেশ কয়েক ঘণ্টা ধরে বাড়িতে খেলা করছিল। তার ছোটাছুটি দেখে বিরক্ত হয়েই ফ্রান্সিস তাকে দোতলার একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ৪৫ মিনিট পরে একা বেরিয়ে এসে ৯১১ নম্বরে ফোন করে। পুলিশকে সে নিজেই জানাই, ‘আমি আমার মেয়েকে হত্যা করেছি।’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেখেন ফ্রান্সিস বাড়ির নীচে দাঁড়িয়ে আছে। সে বলে, ‘ফ্যাবিয়ানা উপরে আছে ও তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে।’