Abhijit Dipke: শান্তি বিঘ্নিত করা যাবে না, দিতে হবে মুচলেকা, শর্তসাপেক্ষে অভিজিতকে জামিন দিল দিল্লি হাইকোর্ট | CJP Founder Abhijeet Dipke Granted Conditional Bail After Preventive Arrest Over Connaught Place Protest - 24 Ghanta Bangla News
Home

Abhijit Dipke: শান্তি বিঘ্নিত করা যাবে না, দিতে হবে মুচলেকা, শর্তসাপেক্ষে অভিজিতকে জামিন দিল দিল্লি হাইকোর্ট | CJP Founder Abhijeet Dipke Granted Conditional Bail After Preventive Arrest Over Connaught Place Protest

Spread the love

নয়া দিল্লি: সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে জামিনের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। তবে, শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছএ তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সিজেপি প্রধানকে। শান্তি বিঘ্নিত করা যাবে না, এই মর্মে বন্ডে সই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোটে কারচুপির অভিযোগে চলতে থাকা আন্দোলনের অংশ হিসাবে শুক্রবার দিল্লির কনট প্লেসে মিছিলের পরিকল্পনা করেছিলেন অভিজিৎ। তার আগেই তাঁকে আটক এবং পরে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়।

শুক্রবার অভিজিৎ দীপকের পাশাপাশি আটক করা হয়েছিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সভাপতি নেহা বোরাকেও। শনিবার ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, অভিজিৎকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

কেন গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ দীপকেকে?

শুক্রবার সন্ধ্যায় দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। জাতীয় পতাকা হাতে মিছিল করার পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। সেই কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে এবং নেহা বোরাকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, শান্তিভঙ্গের অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ এবং ১৭০ ধারায় নতুন মামলা দায়ের করে অভিজিৎ দীপকেকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়।

পুলিশের বিরুদ্ধে সরব নেহা বোরা

মুক্তি পাওয়ার পরই দিল্লি পুলিশ এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইসার সভাপতি নেহা বোরা। তাঁর অভিযোগ, বেআইনিভাবে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁকে জেলে পাঠানোর দাবিও তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *