October 2026 - Page 275 of 654 - 24 Ghanta Bangla News
Home

সিজেপি নিয়ে ভাগবতের অবস্থান কী? জানতে মরিয়া বিজেপি

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)৷ গোটা ঘটনাপ্রবাহ নিয়ে সঙ্ঘ পরিবার কী অবস্থান নেয়, সে দিকে তাকিয়ে বিজেপি-ও৷ এই আবহে সঙ্ঘ-সমর্থিত মহিলা সংগঠন ‘রাষ্ট্র সেবিকা সমিতি’-র তরফে […]

Home

দিল্লির উপরে আপাতত ১০০ শতাংশ শুল্ক নয় ট্রাম্পের

তো সেই রুশ তেল কিনেই দেশ চালাব আবার তাদের উপর নিষেধাজ্ঞাও চাপাব—এই ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বেশিদিন চালানো শক্ত। পাশাপাশি শুধু আমি তোমার থেকে ডিজ়েল কিনব, আর কেউ তোমার থেকে কিছু কিনতে গেলেই ট্যারিফ মিসাইল ছাড়ব—এই স্টান্সে পুতিন একবার বেঁকে বসলে, ঘরে যে চাপ তৈরি হয়ে যাবে, তা সামলানো শক্ত হবে বুঝেই ট্রাম্পের এই সিদ্ধান্ত, দাবি বিশেষজ্ঞমহলের […]

Home

ভ্রাম্যমাণ দোকানের মডেল তৈরি করল আইআইটি

সুমন ঘোষ, খড়্গপুর ব্যবসা করতে গেলে আর ফুটপাত দখলের প্রয়োজন নেই। সরকার কবে ফুটপাত ভাঙবে সেই আতঙ্কের মধ্যেও দিন কাটাতে হবে না। এমনকী, প্রয়োজন নেই মোটা অঙ্কের সেলামি দিয়ে দোকান ভাড়া নেওয়ারও। ভ্রাম্যমাণ ঠেলাগাড়ি বা দোকানের মধ্যেই নিশ্চিম্তে দিনভর ব্যবসা করা যাবে। তাও আবার এক জায়গায় দাঁড়িয়ে নয়, চাহিদা মতো বিক্রেতারা পৌঁছে যেতে পারবেন ক্রেতার […]

Home

ধীরাজের লিভারে নতুন জীবন পেলেন বাবা, ফিরলেন উৎসবে

অর্ঘ্য বিশ্বাস, লাটাগুড়ি গত বছর দুর্গাপুজোর কথা মনে পড়লে আজও ভয়ে সিঁটিয়ে ওঠেন ধীরাজ। বাবাকে নিয়ে তখন হায়দরাবাদের হাসপাতালে যমে–মানুষে টানাটানি। দিনরাত এক করে লড়াই করছেন। কোন দিকে যাবেন! মায়ের চোখের জল মোছাবেন, নাকি বাবার কষ্ট। কী করে যে ষষ্ঠী থেকে দশমী পার হয়েছে, বুঝতেই পারেননি। মাকে নিয়ে হায়দরাবাদের একটা ভাড়া বাড়িতে। বাজার করা, রান্নার […]

Home

ভারতের অটোমোবাইল শিল্পে এআই যুদ্ধের আসল শক্তি ডেটা

নয়াদিল্লি: একসময় ভারতে গাড়ি (Automotive Industry) কেনার সময় পাওয়ার উইন্ডো বা ক্যাসেট প্লেয়ারের মতো সুবিধাই ক্রেতাদের আকৃষ্ট করত। পরে গাড়ির পরিচিত ফিচারের তালিকায় যুক্ত হয় রিভার্সিং ক্যামেরা ও অ্যান্ড্রয়েড অটো। এখন ক্রেতাদের প্রত্যাশা আরও এগিয়েছে। তাঁরা চান ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং এমন প্রযুক্তি, যার মাধ্যমে গাড়ি কেনার পরেও তার কার্যক্ষমতা ও ফিচার উন্নত […]

Home

খুদে দুর্গা গড়ে নিজেই পুজো করে স্কুলছাত্র

এই সময়, ময়নাগুড়ি: বয়স মাত্র বারো। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ দাস। বাড়ি ময়নাগুড়ি পুরসভার ময়নামাপাড়ায়। ছোট্ট আয়ুষ নিজেই প্রতিমা তৈরি করে নিজেই পুজো করে। ঢাকও বাজায়। তিন বছর ধরে পুজোর সময়ে প্রতিমা তৈরি করে আসছে সে। তবে প্রথম দু’বছর শুধু দুর্গার প্রতিমা, এ বছর প্রথম মায়ের সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী […]

Home

মুক্তিযুদ্ধের শেল নিষ্ক্রিয়, ৭১–এর স্মৃতি আজও বহন করছে বালুরঘাট

উল্লেখ্য, শুধু এই শেলটি নয়, একাত্তরের যুদ্ধের বহু স্মৃতি বহন করে চলেছে বালুরঘাট। সেই সময়ে ব্যবহৃত একটি ট্যাঙ্ক রঘুনাথপুর এলাকায় আজও রয়েছে। ট্যাঙ্কটি পূর্ব পাকিস্তান থেকে যুদ্ধের সময়ে বালুরঘাটে এসেছিল। সেটি যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনীর দখলে আসে। এমনকী, শহরের চকভবানী এলাকায় একটি ফাটানো শেলের অংশও রাখা আছে৷

Home

বড় ঘোষণা! ৩.৬ লক্ষ টাওয়ারেই ৬জি-র পরিকল্পনা জিওর

নয়াদিল্লি: নতুন করে বিপুল পরিমাণ টেলিকম পরিকাঠামো তৈরি না করেই ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ৬জি পরিষেবার দিকে এগোতে চাইছে রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার হাতে থাকা প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টেলিকম টাওয়ার, ১০ লক্ষেরও বেশি রুট কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক, স্পেকট্রাম এবং নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই রূপান্তরের পরিকল্পনা করছে সংস্থাটি। জিওর ম্যানেজিং ডিরেক্টর […]

Home

খারাপ হচ্ছে মহানগরের বাতাসের মান, অতিরিক্ত যানবাহনে বাড়ছে বিষের মাত্রা

এই সময়: দিনদুয়েক আগেই বৃষ্টিতে ধুয়েছে মহানগর। কিন্তু তাতেও ছাড় পাওয়া গেল না। পুজোর মুখে খারাপ হতে শুরু করল কলকাতার বাতাস। শহরের কয়েকটি জায়গায় বাতাসের মানের গড় পরিমাপক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১০০ ছুঁইছুঁই। হাওড়ার দাশনগরে একিউআই খুব খারাপ— ৩০০ ছাড়িয়ে গিয়েছে। বাইরের কয়েকটি জেলাতেও ১০০ ছাড়িয়েছে। এর একটি কারণ, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ির […]

Home

এলইডি হোর্ডিং, ফ্লেক্সে বর্গফুটে ৬০০ টাকা কর, সিদ্ধান্ত পুরসভার

কলকাতা পুরসভার তরফে এই বিষয়টি চিঠি দিয়ে শহরের পুজো উদ্যোক্তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শুধু এলইডি হোর্ডিং বা ফ্লেক্সের উপরে কর আরোপ নয়, পুজোর উদ্যোক্তাদের বিজ্ঞাপন ব্যবহারের জন্য নির্দেশাবলি তৈরি করেছে পুরসভা। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দশমীর পরেই যে সব পুজো উদ্যোক্তারা তাঁদের মণ্ডপের সামগ্রী সরানোর ব্যবস্থা করবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। […]