খুদে দুর্গা গড়ে নিজেই পুজো করে স্কুলছাত্র - 24 Ghanta Bangla News
Home

খুদে দুর্গা গড়ে নিজেই পুজো করে স্কুলছাত্র

Spread the love

এই সময়, ময়নাগুড়ি: বয়স মাত্র বারো। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ দাস। বাড়ি ময়নাগুড়ি পুরসভার ময়নামাপাড়ায়। ছোট্ট আয়ুষ নিজেই প্রতিমা তৈরি করে নিজেই পুজো করে। ঢাকও বাজায়। তিন বছর ধরে পুজোর সময়ে প্রতিমা তৈরি করে আসছে সে। তবে প্রথম দু’বছর শুধু দুর্গার প্রতিমা, এ বছর প্রথম মায়ের সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও তার বাহনদের মূর্তি তৈরি করেছে আয়ুষ। পুজোর দু’মাস আগে প্রতিমার কাজে তৈরি শুরু করে। পড়ার ফাঁকে ফাঁকে প্রতিদিন একটু একটু করে প্রতিমার কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *