ভ্রাম্যমাণ দোকানের মডেল তৈরি করল আইআইটি - 24 Ghanta Bangla News
Home

ভ্রাম্যমাণ দোকানের মডেল তৈরি করল আইআইটি

Spread the love

সুমন ঘোষ, খড়্গপুর

ব্যবসা করতে গেলে আর ফুটপাত দখলের প্রয়োজন নেই। সরকার কবে ফুটপাত ভাঙবে সেই আতঙ্কের মধ্যেও দিন কাটাতে হবে না। এমনকী, প্রয়োজন নেই মোটা অঙ্কের সেলামি দিয়ে দোকান ভাড়া নেওয়ারও। ভ্রাম্যমাণ ঠেলাগাড়ি বা দোকানের মধ্যেই নিশ্চিম্তে দিনভর ব্যবসা করা যাবে। তাও আবার এক জায়গায় দাঁড়িয়ে নয়, চাহিদা মতো বিক্রেতারা পৌঁছে যেতে পারবেন ক্রেতার দুয়ারেও। দুর্গাপুজোয় তেমনই একটি মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল খড়্গপুর আইআইটি। পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার, মহাষষ্ঠীতে আইআইটি–র জিমখানাতেই সেই মডেল ভ্রাম্যমাণ দোকান চালুও হলো। সাফল্যের নিরিখে তা ছড়িয়ে দেওয়া হবে রাজ্য থেকে দেশ— সর্বত্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *