Solar Panel: রোদ না উঠলে কাজ করে সোলার প্যানেল? কী বলছে বিজ্ঞান জেনে নিন | Oes Solar Panel Work Without Sunlight? Can You Get Power on Cloudy Days - 24 Ghanta Bangla News
Home

Solar Panel: রোদ না উঠলে কাজ করে সোলার প্যানেল? কী বলছে বিজ্ঞান জেনে নিন | Oes Solar Panel Work Without Sunlight? Can You Get Power on Cloudy Days

Spread the love

কলকাতা: বিদ্যুতের খরচ কমাতে বর্তমানে অনেকেই বাড়ির ছাদে সোলার প্যানেল বসান। বিশেষ করে, বিদ্যুতের বিল কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতেও সোলার প্যানেলের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু সোলার প্যানেল বসানোর আগে অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, আকাশে রোদ না উঠলে কি সোলার প্যানেল কাজ করবে? সারাদিন মেঘলা থাকলে বা বৃষ্টি হলে কি বিদ্যুৎ পাওয়া সম্ভব?

উত্তর হল, হ্যাঁ। রোদ না থাকলেও দিনের বেলা সোলার প্যানেল বিদ্যুৎ তৈরি করতে পারে। কারণ সোলার প্যানেল সূর্যের তাপ থেকে নয়, মূলত সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে। তাই সরাসরি রোদ না থাকলেও আকাশের থাকা আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে পরিষ্কার রোদের তুলনায় উৎপাদনের পরিমান অনেকটাই কমে যেতে পারে।

রোদ না থাকলেও কিভাবে বিদ্যুৎ তৈরি করে সোলার প্যানেল?

অনেকের ধারণা, সোলার প্যানেলে কাজ করার জন্য সরাসরি সূর্যের আলো প্রয়োজন। কিন্তু বাস্তবে বিষয়টি একটু আলাদা। সূর্যের আলো মেঘের মধ্যে দিয়েও পৃথিবীতে পৌঁছায়। এই আলো সোলার প্যানেলের উপর পড়লে তারপর বিদ্যুৎ তৈরি হয়। এমনকি আকাশ পুরোপুরি মেঘে ঢাকা থাকলেও কিছুটা আলো মাটিতে পৌঁছায়। সেই আলো থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। সারাদিন আকাশ মেঘলা থাকলে সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন কমে যায়। তবে কতটা কমবে, তা নির্ভর করে মেঘ ও আবহাওয়ার উপর। সূর্যের উৎপাদন বাধা পেলে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। অর্থাৎ, রোদ না থাকলেও সোলার প্যানেল কাজ করবে কিন্তু সারাদিন আকাশ অন্ধকার ও ঘন মেঘে ঢাকা থাকলে পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া কঠিন হতে পারে। রাতে কিন্তু সোলার প্যানেল কাজ করে না। তবে এর ব্যবস্থা আছে। দিনের বেলা সোলার প্যানেল থেকে তৈরি হওয়া অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চয় করার উপায় আছে। সঞ্চয় করে রাতে বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব।

সোলার প্যানেল বসানোর সময় কী কী বিষয় মাথায় রাখবেন?

১- বাড়িতে প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তা হিসাব করুন।

২- ছাদে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় কি না, দেখে নিন।

৩- স্থানীয় আবহাওয়া ও বর্ষাকালের পরিস্থিতি বিবেচনা করুন।

৪- রাতে ব্যাটারি ব্যাকআপের কথা ভাবুন।

৫- ভাল মানের প্যানেল, ইনভার্টার ও সঠিক ইনস্টলেশনের ব্যবস্থা করুন।

আসলে রোদ না উঠলেও স্রেফ দিনের আলো থাকলে সোলার প্যানেল কাজ করতে পারে। তবে পরিষ্কার রোদের তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হয়। আর রাতে বিদ্যুৎ পেতে হলে ব্যাটারি ব্যাকআপ করে রাখুন। তবে দেখে নিন নিজের দৈনিক বিদ্যুতের চাহিদা অনুযায়ী সঠিক সিস্টেমই বসাচ্ছেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *