Sheikh Hasina: ৬ মাসের কারাদণ্ড হল শেখ হাসিনার - Bengali News | Bangladesh International Crime Tribunal Sentenced 6 Months Jail to Bangladesh Former Prime Minister Sheikh Hasina - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina: ৬ মাসের কারাদণ্ড হল শেখ হাসিনার – Bengali News | Bangladesh International Crime Tribunal Sentenced 6 Months Jail to Bangladesh Former Prime Minister Sheikh Hasina

ঢাকা: শাস্তির মুখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আজ শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিল। আদালত অবমাননার দায়ে এই সাজা ঘোষণা করা হয়েছে।

চেয়ারম্যান জাস্টিস মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ আজ  এই সাজা ঘোষণা করে। আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। তবে বিনা শ্রমে কারাদণ্ড ভোগ করতে হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

গত বছর বাংলাদেশে আওয়ামী লিগ সরকার পতনের পর ২০০-রও বেশি মামলা দায়ের হয়েছিল শেখ হাসিনার নামে। এই প্রথম কোনও মামলায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হল হাসিনাকে।

হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা মহম্মদ শাকিল আলমকে দুই মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। 

 একটি ভাইরাল অডিয়ো ক্লিপ, যেখানে শোনা গিয়েছিল দুই পক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাতে বলা হচ্ছে “২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি”। এই অডিয়ো ক্লিপের ভিত্তিতেই শেখ হাসিনা ও মহম্মদ শাকিলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। 

গত ৩০ এপ্রিল দুই আসামিকে ২৫ মে-র মধ্যে ট্রাইব্যুনালে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে হাসিনা বা শাকিল, কেউই হাজিরা দেননি। তাদের আইনজীবীও আদালতে যাননি। সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করা হলেও হাজিরা দেননি তারা। পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৯ জুন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। ওই দিন অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়। ২৫ জুন পরবর্তী শুনানি ধার্য করা হয়। আজ শেষ শুনানি ছিল। তাতেই হাসিনাকে কারাদণ্ড দেওয়া হল।  

বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধও করেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *