Samik Bhattacharya: 'আরও নাম বাদ পড়ত', SIR বিতর্কের আবহে কেন বললেন শমীক? | BJP State President Samik Bhattacharya Says Voter Revision Was Incomplete - 24 Ghanta Bangla News
Home

Samik Bhattacharya: ‘আরও নাম বাদ পড়ত’, SIR বিতর্কের আবহে কেন বললেন শমীক? | BJP State President Samik Bhattacharya Says Voter Revision Was Incomplete

Spread the love

কলকাতা: এসআইআর বিতর্কের (SIR Controversy) আবহে এবার বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের এসআইআর-এ (West Bengal SIR) আরও নাম বাদ পড়ত। বাংলায় এসআইআরে নাম বাদ পড়া নিয়ে যখন বারবার প্রশ্ন তুলছেন বিরোধীরা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে তোলপাড় হচ্ছে দেশ, সেই সময় কেন এমন মন্তব্য করলেন শমীক?

এসআইআর নিয়ে কী বলছেন শমীক?

শমীকের কথায়,পশ্চিমবঙ্গে আবার এসআইআর হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ তাঁর মতে, বাংলায় যে এসআইআর হয়েছে তা অসম্পূর্ণ। তা না হলে অনেক নাম বাদ পড়ত বলে দাবি শমীকের। বলেন,”পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে, তা অসম্পূর্ণ। আমি দলের তরফে বলতে চাই নতুন করে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার প্রয়োজন রয়েছে। যেভাবে ২০-২৫ লক্ষের বেশি স্বাস্থ্যসাথীর জালি কার্ড চিহ্নিত হয়েছে, আজ যদি এসআইআরে আমাদের কর্মীদের বাধা না দেওয়া হতো, আজ যদি বিডিওর উপর আক্রমণ না করা হতো, অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার যদি কেড়ে না নেওয়া হতো, অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি আত্মহত্যা না করতে বাধ্য করা হতো, আশা কর্মীর স্বামীর উপর যদি গুলি না চালানো হতো, বিজেপির প্রত্যেক কর্মীর কাছ থেকে বিএলএ টু-এর কাছ থেকে যদি ফর্ম ছিনিয়ে আগুন না লাগিয়ে দেওয়া হতো, আরও ভোটার লিস্ট থেকে নাম বাদ যেত। এই এসআইআর অসম্পূর্ণ এসআইআর।”

‘জ্ঞানেশ কুমারের পুজো হচ্ছে’ 

এদিকে, দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের পদত্যাগের দাবি তুলেছে ইন্ডি জোট। রাস্তায় নেমে হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। সেই প্রসঙ্গে শমীক বলেন, ” আবার অনেকে আন্দোলন করছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে আন্দোলন করছেন? বাংলায় তো তার পুজো হচ্ছে পুজো। ৭০ বছরে এই নির্বাচন বাংলা দেখেনি। রক্তপাতহীন নির্বাচন, সংঘর্ষহীন নির্বাচন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *