ছাদে ঘুঘুর বাসা, ছানারা উড়তে না শেখা পর্যন্ত প্যান্ডেল খুলতে নারাজ চুঁচুড়ার পুজো উদ্যোক্তারা - 24 Ghanta Bangla News
Home

ছাদে ঘুঘুর বাসা, ছানারা উড়তে না শেখা পর্যন্ত প্যান্ডেল খুলতে নারাজ চুঁচুড়ার পুজো উদ্যোক্তারা

Spread the love

ঘুঘুর বাসার জন্য সিলিংয়ে ত্রিপলও টাঙাননি তাঁরা। বাসার উপরে লাগান শুধু কাপড়। প্যান্ডেলের সৌন্দর্য একটু কমবে, তাতে কী! চারটে নতুন প্রাণ আছে যে। তার পরে পুজো মিটেছে। বিসর্জন হয়েছে। লক্ষীপুজোও পেরিয়েছে। এ বার কালীপুজো।

কিন্তু প্যান্ডেল খুলতে নারাজ সদস্যরা। পুজো কমিটির সম্পাদক প্রণব পালের সাফ কথা, ‘আগে ডিম ফুটে সব ছানা বেরোক। উড়তে শিখুক। তার পরে প্যান্ডেল খুলব।’ একটা ছানা ইতিমধ্যেই উড়ে গিয়েছে। বাকি তিনটে ছানার উড়তে শেখার অপেক্ষাতেই আপাতত থমকে প্যান্ডেল খোলার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *